Thursday, 20th August, 2026

শরীয়তপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মানববন্ধন।

জুলাই জাতীয সনদ বাস্তবায়ন, গনভোট প্রদান করে পিআর পদ্ধতির মাধ্যমে  আগামী ফেব্রুয়ারী  নির্বাচন সহ ৫ দফা দাবিতে শরীয়তপুরে ঘন্টাব্যপি  মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

যুগপৎ আন্দোলনের তৃতীয় দফার ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
বুধবার বেলা  ১১টা থেকে দুপুর  ১২টা  পর্যন্ত  শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর ১ আসনের সম্ভাব্য  প্রার্থী  মুফতি তোফায়েল আহমেদ কাসেমী,  শরীয়তপুর ২ আসনের সম্ভাব্য প্রার্থী মুফতি ইমরান হোসেন,  ইসলাম আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি এস এম আহসান হাবীব, সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম, জেলা  ইসলামী শ্রমিক আন্দোলন এর সভাপতি  মোঃ ফিরোজ আলম ঢালী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি  তারেক জামিল,  ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি শাহীন আলম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশে কোন ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকার তৈরী হবে না। যে কারনে  দেশের ৩১ টি রাজনৈতিক দলের মধ্য ২৬টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনে সিদ্ধান্ত নিতে কেন সরকার এতো গড়িমসি করছেন। যে ইশারায় বর্তমান সরকার পিআর পদ্ধতি মেনে নিচ্ছে না তাদের কে প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামীলীগের  মতোই প্রতিহত করা হবে।  জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন,  পিআর পদ্ধতিতে  নির্বাচনসহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

পরে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারক লিপি প্রদান করে করেন তারা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com