Friday, 11th September, 2026

ভেদরগঞ্জের ইউএনও’র চরভয়রা উচ্চ বিদ্যালয় পরিদর্শন

ঐতিহ্য ও গৌরবের শতবর্ষী বিদ্যাপীঠ চরভয়রা উচ্চ বিদ্যালয়, ডি এম খালী, ভেদরগঞ্জ, শরীয়তপুরে আকস্মিক পরিদর্শন করেন ভেদরগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুবকর সিদ্দিক।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন এবং বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় এসএসসি–২০২৬ পরীক্ষায় বিদ্যালয়ের সন্তোষজনক ফলাফলের জন্য এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব বেনজির আহমেদ, প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম এবং বিদ্যালয়ের সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার।

তিনি এসএসসি–২০২৭ পরীক্ষায় কমপক্ষে ৯০% শিক্ষার্থীকে উত্তীর্ণ করার লক্ষ্যে শিক্ষকবৃন্দকে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করার আহ্বান জানান। বিশেষ করে নির্ধারিত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং নিয়মিত একাডেমিক তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসারের এমন আকস্মিক পরিদর্শন, আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ঐতিহ্যের শতবর্ষ পেরিয়ে—শিক্ষার উৎকর্ষে আরও এগিয়ে যাক চরভয়রা উচ্চ বিদ্যালয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com