Thursday, 20th August, 2026

আলফাডাঙ্গা উপজেলাকে সমৃদ্ধ, মানবিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চান : অ্যাডভোকেট হেমায়েত হোসেন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাকে সমৃদ্ধ, মানবিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চান সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন। তিনি বলেন, উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আলফাডাঙ্গাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদ মানুষের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে।

তিনি বলেন, রমজান আমাদের আত্মসংযম, ধৈর্য ও মানবতার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই ঈদ আমাদের মনে করিয়ে দেয়—মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।

অ্যাডভোকেট হেমায়েত হোসেন আরও বলেন : আলফাডাঙ্গা আমার প্রাণের জনপদ। এখানকার মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আমার পথচলা। আমি চাই আলফাডাঙ্গা উপজেলাকে একটি সমৃদ্ধ, মানবিক ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে। এজন্য এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।

তিনি আশা প্রকাশ করেন, আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের মানুষের ঐক্য, সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এ জনপদ আরও উন্নত ও সম্ভাবনাময় হয়ে উঠবে। উল্লেখ্য, অ্যাডভোকেট হেমায়েত হোসেন বর্তমানে ফরিদপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সবশেষে তিনি আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং পবিত্র ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অফুরন্ত সুখ এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com