Thursday, 17th September, 2026

ফটিকছড়ি সীমান্তে ১০ ভারতীয় গরু জব্দ করল রামগড় ৪৩ বিজিবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন কয়লারমুখ বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বুধবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/২ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা এলাকায় অবস্থান নিয়ে ফাঁদ পাতে। পরে সকাল আনুমানিক ৬টার দিকে টহলদল ভারত থেকে তিনজন চোরাকারবারীকে ১০টি ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়।

এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ১০টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। গরুগুলোর সিজার মূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় ব্যাটালিয়ন। বিজিবি বলছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, আভিযানিক কার্যক্রম এবং চোরাচালান দমনে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com