বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আমার অফিসে এসে লিখিতভাবে চিঠি দিয়ে গেছেন। সংবিধানের বিধান অনুযায়ী পত্রটি পাওয়ার পরই তার পদ শূন্য হয়ে গেছে। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।’ পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘সংসদের বিধান হলো, এমপি যখন পদত্যাগ করেন, তখন কোনো কারণ উল্লেখ করেন না।’
এর আগে বৃহস্পতিবার দুপুরে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পদত্যাগের পর সংরক্ষিত নারী আসনটি শূন্য ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।