Saturday, 3rd October, 2026

জাপান ফের চালু করবে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

এই সপ্তাহে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর অনুমোদন দিতে যাচ্ছে জাপান। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এএফপি জানায়, ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর দেশটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়। কিন্তু তারা পারমাণবিক শক্তি পুনরুজ্জীবিত করতে এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে কাইয়্যেদু নিউজ ও নিক্কেই বিজনেস ডেইলি জানিয়েছে, কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এই সপ্তাহে স্থানীয় গভর্নরের কাছ থেকে পুনরায় কার্যক্রম শুরু করার অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মধ্য নিগাতা প্রদেশের গভর্নর হিদেয়ো হানাজুমি আগামী শুক্রবার সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে।

কাশিওয়াজাকি-কারিওয়ার সাতটি চুল্লির মধ্যে কেবল একটিতে পুনরায় কার্যক্রম শুরু করা হবে। ২০১১ সালের সুনামি ও ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দুর্ঘটনার পর জাপান তার সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয় এবং জনসাধারণ জ্বালানির উৎস নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com