Thursday, 17th September, 2026

পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া

পরিবারের সকল সদস্যের রোগমুক্তি, সুস্থতা, শান্তিময় জীবন এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় মরিশাসপ্রবাসী সমাজসেবক ও ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক আকাশ মিয়ার নিজ বাসভবনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন নিজ বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধলাইরচর দরবার শরীফের পীর মুহাদ্দিস মুফতী রাকীবুল হাসান রাকীব, আলফাডাঙ্গা ৩ নং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান ওরফে হৃদয় আশিকসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এতিম ও কোমলমতি শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে আকাশ মিয়া ও তাঁর পরিবারের সকল সদস্যের রোগমুক্তি, সুস্থতা, নেক হায়াত, শান্তি ও বরকত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে উজ্জ্বল ভবিষ্যৎ অর্জন এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে আকাশ মিয়া বলেন, পরিবারের সকল সদস্যের সুস্থতা, শান্তি ও কল্যাণই আমার সবচেয়ে বড় চাওয়া। সন্তানরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে,এটাই আমার প্রত্যাশা। মহান আল্লাহ যেন আমার পরিবারকে সুস্থতা, নেক হায়াত, শান্তি ও বরকত দান করেন এবং আমাদের সবার দোয়া কবুল করেন। দোয়া মাহফিলে উপস্থিত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী আকাশ মিয়া ও তাঁর পরিবারের জন্য মহান আল্লাহর রহমত, সুস্থতা, শান্তি ও কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, মরিশাসে কর্মরত থাকলেও আকাশ মিয়া দীর্ঘদিন ধরে নিজ এলাকার এতিম, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এতিম শিক্ষার্থীদের খাদ্য সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক উদ্যোগে তিনি সহযোগিতা করে আসছেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com