Wednesday, 23rd September, 2026

রাষ্ট্রপতির সাথে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সাক্ষাৎকালে অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
এ সময় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, রাষ্ট্রের আইনগত স্বার্থ রক্ষা এবং এ সংক্রান্ত নেওয়া বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি আইনের শাসন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। দায়িত্ব পালনে অ্যাটর্নি-জেনারেলকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। সাক্ষাতের সময় রাষ্ট্রপতির প্রেস সচিব উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com