মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ার পর ক্ষোভে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জীবন (২০) নামের এক যুবক। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আঙ্গারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জীবন ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন ও মিম (১৬) পালিয়ে বিয়ে করে আঙ্গারিয়া এলাকায় জীবনের বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে মিমের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা মিমকে সঙ্গে নিয়ে চলে যান। এ সময় জীবন বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে জীবন নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
এ বাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা খোঁজখবর রাখছি। কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

| Sat | Sun | Mon | Tue | Wed | Thu | Fri |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||