Friday, 18th September, 2026

এমপি কিরনের ব্যতিক্রমি উদ্যোগ, আরও ১১ যুবকের হাতে ভিসা, বিমান টিকিট

স্টাফ রিপোর্টার: শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শফিকুর রহমান কিরণ এমপি’র নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে তার নির্বাচনী এলাকার আরও ১১ জনের হাতে ভিসা, বিমান টিকিট, পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম তার সম্মেলন কক্ষে আলহাজ্ব মোঃ শফিকুর রহমান কিরণ এমপি’র পক্ষে ১১ জন যুবকের হাতে ভিসা বিমান টিকেটসহ প্রবাসে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার।
শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার ২১৬টি ওয়ার্ডের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ২১৬টি পরিবার থেকে একজন করে মোট ২১৬ জনকে বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্থানীয় সাংসদ, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ। এমপি’র ব্যক্তিগত তহবিলের অর্থায়নে সম্পুর্ন বিনা খরচে তাদেরকে বিদেশে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে এই উদ্যোগের আওতায় ৪৬ জন দুবাই পৌঁছে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
একটি পরিবারের একজনের কর্মসংস্থান শুধু একজন মানুষের ভবিষ্যৎ নয়—একটি পরিবারের স্বাবলম্বী হয়ে ওঠার সম্ভাবনাও তৈরি করে। এই উদ্যোগের মাধ্যমে ২১৬টি পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালানোর প্রত্যাশা সফিকুর রহমান কিরনের।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com