Wednesday, 19th August, 2026

ফরিদপুর–১ : ইসির রায়ে নাসিরের প্রার্থিতা বৈধ, অসুস্থতার কারণে শাহ আবু জাফরের সরে দাঁড়ানোর ঘোষণা

ফরিদপুর–১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের প্রার্থিতা নিয়ে থাকা অনিশ্চয়তার অবসান হয়েছে। তথ্য গোপন ও নথিপত্রে গরমিলের অভিযোগে করা আপিল খারিজ করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে একই আসনের এনডিএফ মনোনীত প্রার্থী শাহ মো. আবু জাফর শারীরিক অসুস্থতার কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন বেঞ্চে খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নসংক্রান্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের বক্তব্য ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা শেষে কমিশন আপিলটি খারিজ করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে।

এর আগে ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের এনডিএফ মনোনীত প্রার্থী শাহ মো. আবু জাফর। তিনি অভিযোগ করেন, খন্দকার নাসিরের আয়কর সনদ ও হলফনামায় তথ্যগত গরমিল রয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা তাঁকে নিয়মবহির্ভূতভাবে নথিপত্র সংশোধনের সুযোগ দিয়েছেন। তবে কমিশন অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পেয়ে আপিল খারিজ করে দেয়।

ইসির সিদ্ধান্তের পর খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আমি শুরু থেকেই আইন ও বিধি মেনেই মনোনয়নপত্র দাখিল করেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল, তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ন্যায়বিচারের প্রতিফলন। ফরিদপুর–১ আসনের জনগণের কল্যাণে কাজ করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি সকল নেতা–কর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

শাহ মো. আবু জাফরের সরে দাঁড়ানোর ঘোষণা এদিকে পৃথক এক বিবৃতিতে শাহ মো. আবু জাফর জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে অপারগ।

তিনি বলেন,১১১ ফরিদপুর–১ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন, বর্তমান শারীরিক অবস্থায় নির্বাচনী প্রচারণার মতো কঠিন ও পরিশ্রমসাধ্য কাজে অংশ নেওয়া আমার জন্য ঝুঁকিপূর্ণ। তাই তাদের পরামর্শ অনুযায়ী নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। তিনি মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার নেতা–কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অপারগতার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এলাকার কল্যাণমূলক কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে খন্দকার নাসিরুল ইসলামের প্রার্থিতা নিশ্চিত হওয়া এবং শাহ আবু জাফরের সরে দাঁড়ানোর ঘোষণায় ফরিদপুর–১ আসনের নির্বাচনী সমীকরণ অনেকটাই পরিষ্কার হয়ে গেল।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com