Saturday, 3rd October, 2026

তিতাসে বৈষম্যবিরোধী মামলার আসামি খোকা চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লার তিতাসে বৈষম্য বিরোধী মামলার এজাহার নামীয় আসামি নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আরিফুজ্জামান ভূইঁয়া খোকাকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।

শনিবার (২৪ মে) বেলা ১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষিণ নারান্দিয়া গ্রামের মো.হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আরিফুজ্জামান ভূইয়া খোকা চেয়ারম্যানকে গোপন মিটিং করার সময় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। আসামী নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে জানা যায়।

আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com