Wednesday, 19th August, 2026

জ্বালানি তেল কম দেওয়ায় পেট্রলপাম্পকে জরিমানা

গ্রাহকদের পরিমাণে জ্বালানি তেল (পেট্রোল, অকটেন) কম দেওয়ার অপরাধে টাঙ্গাইল ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।

শনিবার ( ২৪ মে ) দুপুরের দিকে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, পেট্রোল পাম্পগুলোতে পরিমাণে কম দিয়ে ভোক্তাদের ঠকানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইলের দুটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টাঙ্গাইল ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার পেট্রোলে ৩০০ মিলি কম দেওয়ার বিষয়টি প্রমাণ পাওয়া যায়। ভোক্তাদের ঠকানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ও ৪৬ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা এবং পেট্রোল পাম্পের পরিমাপ যন্ত্রটি ঠিক করা হয়েছে। সেই সাথে ওই প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে।

এসময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নাজিমুদ্দিনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com