Sunday, 4th October, 2026

সৈয়দপুর বিমানবন্দর সড়কে এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সড়ক আবরোধ

আজ গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠানে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মীদের মঞ্চ ভাংচুর,অগ্নি সংযোগসহ দফায় দফায় আক্রমনের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরের সামনে সড়ক অবরোধ করে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এসময় রংপুর থেকে অনুষ্ঠান শেষে ঢাকায় যাওয়ার পথে আইন উপদেষ্ঠা আসিফ নজরুল এবং বন ও পরিবেশ উপদেষ্ঠা সৈয়দা রিজওয়ানা হাসান সৈয়দপুর বিমানবন্দরে আসে উক্ত স্থানে তাদেরকে থামিয়ে দেওয়া হয়। পরে তারা গাড়ী থেকে নেমে স্থানীয় নেতাকর্মীদের সামনে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আশ্বস দেন। আশ্বাস পেয়ে নেতাকর্মীরা আবেরোধ তুলে নিলে পরে উপদেষ্ঠাগন বিমানবন্দরের ভীতরে প্রবেশ করেন।
এ সময় আসিফ নজরুল বলেন, আমরা যে পুলিশ বাহীনি নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী সরকারের নিয়োগকৃত। তারা আমাদের পুরোপুরি সহযোগীতা দিবে না। শেখ হাসিনা পুরো রাষ্ট্রকে ধ্বংসস্তুপে পরিণত করে গেছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com