Sunday, 4th October, 2026

ফরিদপুর-বরিশাল মহাসড়কের দুর্দশা নিয়ে উত্তপ্ত ফরিদপুর, চার লেন দ্রুত বাস্তবায়নের দাবি

ফরিদপুর-বরিশাল মহাসড়কের দুর্দশা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ফরিদপুর। মহাসড়কটি চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সহ স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুরবাসী। রোববার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর-বরিশাল ৪ লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্যে রাখেন, ফরিদপুর নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, এনসিপির জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, ড্যাবের সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, প্রফেসর আব্দুস সামাদ, বিশিষ্ট সাংবাদিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান সিদ্দিকী প্রমুখ।

পরে মহাসড়কের চার লেন কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান ওয়ালিদ কাজ শুরুর আল্টিমেটাম দেন। আগামী ২৩ জুলাই এর ভেতর কাজ শুরু না হলে তারা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাবেন। ‌

এ মানববন্ধনে জেলার ২০ টির অধিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
পরে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

উল্লেখ্য, ফরিদপুর-বরিশাল মহাসড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। জেলা শহর থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। পদ্মা সেতু চালুর পর সড়কের ওপর যানবাহনের চাপ বহুগুণ বাড়লেও এটি চার লেনে উন্নীত করার প্রস্তাবনা এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি। এ সড়কে গত এক বছরে প্রায় ১২০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায়। যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুর সহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বাসিন্দারা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com