Wednesday, 19th August, 2026

ফেনীতে বিশ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার -১

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। ১৭ মে ভোরে সীমান্তবর্তি মধুগ্রাম থেকে এ গাঁজা জব্দ করা হয়।

এর আগে, রাতে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশকালে মো. শাহাদাত (১৭) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত শাহাদাত ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আবদুর রহিমের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে বিজিবি টহল দল দেখে চোরাকারবারিরা মধুগ্রাম বিওপির এলাকায়  গাঁজার বস্তা পেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা উদ্ধার করে। জব্দকৃত গাঁজার বাজারমুল্য ১০ লক্ষ টাকা।

ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ  মোশাররফ হোসেন জানান, ফেনীর সীমান্ত এলাকায় বিজিবি গোয়েন্দা নজর বাড়ানো হয়েছে। চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। আটককৃত যুবককে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com