Wednesday, 21st October, 2026

জাজিরায় ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচী শুরু

সারাদেশে একযোগে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে “আস্থা ও স্বস্তির বুথ” এর মাধ্যমে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছ্।ে
৭ আগস্ট শনিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় প্রতিটি বুথে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকালে উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম আশরাফুজ্জামান ভূইয়া।
এসময় তার সাথে ছিলেন জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান, জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার মেয়র মো. ইদ্রিস মাদবর, জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, ইপিআই এর এম.টি মো. নাজিম উদ্দিন আহমেদ।