নড়িয়া পৌরসভার অর্ন্তগত ১১৬ নং প্রেমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শনিবার বিকেল ৪টায় বিদ্যালয়ের ছাত্রশিক্ষক মিলনায়তেন এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুতলানা নবাগত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পরিচিতি সভা। এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাসুমা আক্তার, সদস্য মোঃ জসিম ছৈয়াল, , মাওলানা রফিকুল ইসলাম, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আব্দুল আউয়াল, জনপ্রতিনিধি পৌর কাউন্সিলর আবুল বাশার ফকির, শিক্ষক প্রতিনিধি কায়সারিন সুলতানা, মহিলা সদস্য জুমা আক্তার, ফাহিমা আক্তার ও সদস্য সচিব নাসরিন সুলতানা।