Thursday, 22nd October, 2026

ডামুড্যায় কেক কেটে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডামুড্যায় আনন্দ র‌্যালি ও কেক কাটেন যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা যুবদল নেতা জিল্লুর রহমান সৈকতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিদ মাদবর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহিনুর সরদার, সাংগঠনিক সম্পাদক ডাঃ জাহের, দারুল আমান ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির বেপারী, শিধলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক ফরাজী, কেন্দ্রীয় তরুণ দলের যুগ্ম আহ্বায়ক রাজা বেপারী, কৃষক দলের সভাপতি আমির হোসেন সরদার, জাসাস সভাপতি পলাশ ঢালী, যুবদল নেতা সৈয়দ শামসুল আরেফীন নিরব, চুন্নু সিকদার, সোহেল মাঝি, মোহাম্মদ রাজু, রাশেদ মীর, সোলাইমান বেপারী, শ্রমিক দল নেতা মোহাম্মদ হাবিব, ছাত্রদল নেতা আজাদ, রাসেল সরদার, ওয়াসিম ও রাকিব। এ ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।