Monday, 26th October, 2026

ভেদরগঞ্জ পৌর যুবলীগের সভাপতি কামাল দেওয়ান, সম্পাদক আরিফ হাওলাদার

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা যুবলীগের সভাপতি পদে কামাল দেওয়ান ও সাধারণ সম্পাদক পদে আরিফ হাওলাদার কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার রাত ৭ টার সময় ভেদরগঞ্জ ডাক বাংলা ভবনের মাঠে অনুষ্ঠিত পৌর যুবলীগের কর্মীসভায় উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রাড়ী ও সম্পাদক হারুন অর রশিদ বেপারীর স্বাক্ষরিত প্যাডে অনুমোদন দেয়া হয়। এসময় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় আব্দুল লতিফ শুভ বেপারীকে। প্রায় ২০ বছর পর ভেদরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।
কামাল দেওয়ান এর আগে সরকারি এম এ রেজা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। আরিফ হাওলাদার আগে সরকারি এম এ রেজা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরে ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। কমিটির অপর সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে আসাদুজ্জামান রাড়ীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাজী আব্দুল মান্নান হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গনী তালুকদারসহ আওয়ামীলীগের সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বেপারী বলেন, দলের সবাইকে শান্ত থাকতে হবে। দলের জন্য কাজ করতে হবে। দলকে গতিশীল করার জন্য এ কমিটি কাজ করবে। সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের কাছে পৌঁছে দিতে হবে।