Monday, 26th October, 2026

সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শরীয়তপুর সরকারি শিশু পরিবার সংলগ্ন পুকুর পাড়ে আনুষ্ঠানিক ভাবে সনদ বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌছিফ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে আংশগ্রহনকারীদের হাতে সনদ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হোসনা লিজা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্ত্বাবধায়ক এম.এ মান্নান তুহিন, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, সাঁতার প্রশিক্ষণের কোচ সৈয়দ শামীম ও মোহনা। উল্লেখ সরকারি শিশু পরিবার (বালক) শরীয়তপুর সংলগ্ন পুকুরে সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।