Monday, 26th October, 2026

২ বছর পর ১৫ এপ্রিল আবার বসছে মহিষারের মেলা

করোনার করণে বিগত ২ বছর বন্ধ থাকার পরে এ বছর ১৫ এপ্রিল থেকে আবার শুরু হচ্ছে হাজার বছরের ঐতিহ্যবাহী মহিষারের দিগম্বরী মেলা।
শান্তিপুর্ণ পরিবেশে মেলা অনুষ্ঠানের লক্ষে শুক্রবার মেলা কমিটির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মেলা কমিটির সভাপতি মানিক ব্যানার্জির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি অরুন হাওলাদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন সরদার, মোঃ দেলোয়ার হোসেন সরদার, মহিষার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজি রফিকুল ইসলাম মিয়া।