Monday, 26th October, 2026

শরীয়তপুরে পিএসপি কুরিয়ার সার্ভিস এর শাখা উদ্বোধন

পিএসপি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড এর পিএসপি কুরিয়ার সার্ভিসের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় শরীয়তপুর জেলা শহরের উত্তর বাজার সানিয়া সুপার মার্কেটে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন জাতীয় দৈনিক গ্লোবাল ন্যাশনের সম্পাদক ড.মাহবুর রহমান। পিএসপি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার শরীয়তপুর জেলা সংবাদদাতা মো: বোরহান উদ্দিন রব্বানী। অন্যান্যদের মধ্যে শরীয়তপুরের শাখা পরিচালক মোনায়েম হোসেন খান অপুর্ব ও মো: মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।