শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে জমি ও ঘর প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এ ঘর হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩য় পর্যায়ে ডামুড্যা উপজেলায় ৩৬ গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ২ শতাংশ জমির দলিল সহ ঘর হস্তান্তর করা হয়।
এসময় ডামুড্যা প্রান্তে যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা, উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, প্রকৌশলী আবু নাঈম নাবিল, কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, পিআইও রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, ইউপি চেয়ারম্যান মমিনুল হক মিন্টু সিকদার, মাসুদ পারভেজ লিটন, শেখ মাসুদুল ইসলাম বাবুল, আনিসুর রহমান বাচ্চু, গোলাম মাওলা রতনসহ ঘর পাওয়া উপকারভোগীরা।