বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা এবং দেশব্যাপি আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি। শনিবার বেলা ১১টায় জেলা শহরের আংগারিয়ায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম শাহ, সিরাজুল হক মোল্যা, সাঈদ আহমেদ আসলাম, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপুসহ বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, সদর পৌরসভা বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢালী সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।