Monday, 26th October, 2026

ভেদরগঞ্জের ১১০ ব্যক্তি পেলো জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান

ভেদরগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহায়তায় ১১০ জন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
সোমবার (২৩ মে) ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাছ-শহীদ মহিউদ্দিন মিলনায়তন থেকে আনুষ্ঠানিক ভাবে এ অনুদান বিতরণ করা হয়। ভেদরগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার তাপস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসফি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, কাচিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আমীন দেওয়ান। ক্ষতিগ্রস্থ প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৪০ হাজার টাকার চেক দেয়া হয়।