ভেদরগঞ্জ পৌরসভার আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মশিউল আজম হিরক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।