শরীয়তপুরের ডামুড্যা উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা সমাবেশ। বুধবার (২৫ মে) সকালে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ এর সভাপতিত্বে উক্ত আনসার ও ভিডিপি সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি জেলা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মামুন হাওলাদার ও ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র বাড়ৈ, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সমির, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ রোকেয়া খানম। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উত্তম বৈদ্য।
উক্ত সমাবেশে উপজেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কে ক্রেস্ট প্রদান করা হয়।