Monday, 26th October, 2026

শরীয়তপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

“তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৩১ মে) সারাদেশের ন্যায় শরীয়তপুরেও ‘বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২২’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইফউদ্দিন গিয়াসউদ্দিন। আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোঃ আবু সাঈদ, পালং বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আবদুস সালাম বেপারী। সভায় বক্তাগণ এবারের দিবসের প্রতিপাদ্য ‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ কে উপজীব্য করে অতিথিবৃন্দ তামাক নিয়ান্ত্রণে করনীয় বিষয়ে মতামত তুলে ধরেন।