Monday, 26th October, 2026

জাজিরায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভেদরগঞ্জে উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুন) বিকেলে জাজিরা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসার আবদুস সোবাহান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুর হাসান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম নুরুল হক, জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকাগণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ।