Monday, 26th October, 2026

শরীয়তপুরে ২৪তম বিসিএস ব্যাচের ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন

শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ২৪তম বিসিএস ব্যাচের ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (২ জুলাই) কেক কেটে আনন্দ উদযাপন ও ২৪তম বিসিএস সকল বন্ধুদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোহসিন উদ্দিন, নড়িয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ শাহিন মিয়া, এস এম মাসুদ কবির, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের সহকারি অধ্যাপক এইচ এম আখতার হোসেন, , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের সহকারি তানজীর পারভেজ, মোঃ এমরান সরদারসহ ২৪তম বিসিএস ব্যাচের কর্মকর্তাগণ।