Monday, 26th October, 2026

প্রধানমন্ত্রীকে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় আগমন উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
৪ জুলাই সোমবার সকাল ৯ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকায় আগমন উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে পদ্মা বহুমূখী সেতু প্রকল্প, সার্ভিস এরিয়া-০২ পশ্চিম নাওডোবা জাজিরা প্রাঙ্গন হতে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এবং পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। প্যারেড কমান্ডার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ।