র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়খ সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এর নেতৃত্বে ২০ জুলাই ২০২২ইং তারিখ ০১.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন লক্ষীপুর সাকিনস্থ মহিষমারি মৌজায় জনৈক কংকর সরকার এর মাছের ঘেরের পূর্ব পাড়ে অভিযান পরিচালনা করে আসামী ১। নকুল চন্দ্র সরকার(৬৫), পিতা-মৃত নরেন চন্দ্র সরকার, মাতা-মৃতা সুভাষী, ২। কংকর সরকার(৪২), পিতা-মৃত জয়ন্ত সরকার, মাতা-নিলু সরকার, উভয় সাং-লক্ষীপুর, থানা-রাজৈর, জেলা- মাদারীপুরদ্বয়কে গাঁজা গাছসহ হাতে নাতে আটক করে। এসময় ধৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও সনাক্ত মতে ০২ নং আসামীর মাছের ঘেরের পূর্ব পাড় হইতে তাহাদের চাষকৃত ২৮(আটাশ)টি কথিত গাঁজা গাছ যাহার দৈর্ঘ্য যথাক্রমে ০৪টি গাছের দৈর্ঘ্য ১০ ফুট, ০৪টি গাছের দৈর্ঘ্য ০৯ ফুট, ০৫টি গাছের দৈর্ঘ্য ০৮ ফুট ০৫ইঞ্চি, ১৫ টি গাছের দৈর্ঘ্য ০৭ ফুট, যাহার সর্বমোট ওজন ১৪(চৌদ্দ) কেজি(কাঁচা অবস্থায়) ধৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও সনাক্ত মতে ০২ নং আসামীর মাছের ঘেরের পূর্ব পাড় হইতে তাহাদের চাষকৃত ২৮(আটাশ)টি কথিত গাঁজা গাছ যাহার দৈর্ঘ্য যথাক্রমে ০৪টি গাছের দৈর্ঘ্য ১০ ফুট, ০৪টি গাছের দৈর্ঘ্য ০৯ ফুট, ০৫টি গাছের দৈর্ঘ্য ০৮ ফুট ০৫ইঞ্চি, ১৫ টি গাছের দৈর্ঘ্য ০৭ ফুট, যাহার সর্বমোট ওজন ১৪(চৌদ্দ) কেজি(কাঁচা অবস্থায়) উদ্ধার করা হয় । আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ী এবং তাহারা দীর্ঘদিন যাবৎ তাহারা নিজ বসত বাড়ীর আশ পাশ এলাকায় অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা চাষ ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত গাঁজা গাছসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। এসংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।