Monday, 26th October, 2026

ডামুড্যায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

শরীয়তপুরের ডামুড্যায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হলরুমে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। অনুষ্ঠানে উপজেলার ২৯০ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেয়া হয়।