Monday, 26th October, 2026

অন্তিম শয়নে ছয়গাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর মামুন

ছয়গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মামুন আর নেই! দীর্ঘদিন রোগ ভোগের পরে ৩১ জুলাই দিবাগত রাত ১১:৪৫ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ৩ ভাই, ২ বোনসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। ১ আগস্ট সোমবার বাদ জোহর লাকার্তা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাযা নামাজের পরে পিতা-মাতার পাশে চীর নিদ্রায় শায়িত করা হয়।
মরহুমের জানাযা নামাজে অংশ নেন জাতীয় পদক প্রাপ্ত সফল শিল্পপতি আলহাজ্ব আসাদুর রহমান সিকদার, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এর প্রতিনিথি ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ গোলন্দাজ, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, ছয়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্যা, মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি হাওলাদার অরুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন ব্যক্তিগণ।
এদিকে মীর মামুনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল।