শরীয়তপুরের ডামুড্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এই উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ডামুড্যা উপজেলা প্রশাসন।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবিতা সরকার, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ শেখ মোস্তফা খোকন, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ, প্রকৌশলী আবু নাঈম নাবিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।