Monday, 26th October, 2026

পটুয়াখালীতে পপুলার লাইফের গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পটুয়াখালী অঞ্চলে গ্রাহকের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) পটুয়াখালী অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর ব্যবসা উন্নয়ন সভায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক নওশের আলী নাঈম, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহশিন, মোঃ খলিলুর, নির্বাহী পরিচালক মুফতি দিদারুল ইসলাম ও মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মহা ব্যবস্থাপক (উন্নয়ন) মোঃ মিজানুর রহমান।