Monday, 26th October, 2026

শরীয়তপুর পুলিশ সুপারকে ডামুড্যা থানা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা

শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে ডামুড্যা থানা পুলিশের পক্ষ থেকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১২ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭ টায় ডামুড্যা থানা পুলিশের আয়োজনে ডামুড্যা থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মোঃ শরীফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী কাজী আরিফা আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মোঃ জহিরউল্লাহ, ডামুড্যা পৌরসভা মেয়র মোঃ রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা আওয়ামীলী সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, ডামুড্যা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলীসহ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
বিদায়ী পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে বদলী হওয়ায় ডামুড্যা থানা পুলিশ, বিভিন্ন রাজনীতিবীদ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ডামুড্যার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে পর্যাক্রমে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ডামুড্যা থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।