Monday, 26th October, 2026

শরীয়তপুরে কয়েলের আগুনে পুড়ে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

আগুনে পুড়ে ছাই বসতঘর। ঘড়ে থাকা সুমন মুন্সি (৩৩) নামে এক মানুসিক প্রতিবন্ধী মৃত্যু বরন করেন। সুমন ইতালি প্রবাসী জয়নাল মুন্সির বড় ছেলে।
সোমবার (১৫ আগস্ট) শরীয়তপুর নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের পাটদল গ্রামে রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াই টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়, স্বজন পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায় একটি বাড়িতে আগুনের লেলিহান দেখতে পাই। পরে ওই স্থানে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে বালি ও পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের ১টি ইউনিট এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ভিতরে থাকা একজন মানসিক প্রতিবন্ধী লোক মারা যায়।
নড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে এর অফিসার মো. বেলায়েত হোসেন জানান, আমরা ৩ টা ৫৭ মিনিটে খবর পেয়ে ১ টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নিভানোর পরে আমাদের বলে ভিতরে মানসিক সমস্যা গ্রস্থ একজন লোক আছে। পরে ভিতরে ঢুকে একটি মরদেহ উদ্ধার করি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, পাটদল গ্রামে আগুনে পুড়ে গেছে একটি ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখানে একজন লোক মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।