মাজার কেন্দ্রীক অশ্লীলতা, মাদক সেবন, জুয়া ও ইসলাম পরিপন্থী বেহায়াপনা বন্ধের দাবীতে শরীয়তপুরে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মানববন্ধনকারীরা। মানববন্ধন থেকে বক্তারা বলেন, সদর উপজেলার উত্তর গোয়ালদী গ্রামে আবজাল আকন নামে এক ভন্ড প্রতারক রাতের আধারে কথিত মাজার তৈরী করে সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক অনুষ্ঠানের নামে বেহায়াপনা করে আসছে। প্রশাসন ইসলাম বিরোধী এই কার্যক্রম বন্ধ না করলে তৌহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।