ভেদরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল চরের রাজধানী খ্যাত সখিপুর ইউনিয়ন পরিষদ পরির্দশন করেছেন।
তিনি মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে তার পূর্ব নির্ধারিত সফর সূচী অনুযায় সখিপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন কাজ, জনগণের সেবার বিষয়সহ বিভিন্ন বিষয় খোঁজ নেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান মানিক সরদারের নেতৃত্বে পরিষদে কর্মকর্তা-কর্মচারী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, আমাদের উপজেলার অভিভাবক ইউএনও স্যার আমাদের ইউনিয়ন পরিদর্শন করে আমাদের সেবা প্রদান, উন্নয়ন কাজ, গ্রাম আদালত, মাসিক সভা ও কর আদায়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।