২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াছমিন, শরীয়তপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, সাংবাদিক আবুল হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ শাহিন মিয়াসহ জেলা বিভিন্ন দপ্তর প্রধানগণ।