“অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”। এ প্রতিপাদ্যের মাঝ দিয়ে শরীয়তপুরে নানান আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
কনিবার (৮মার্চ) শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, সেলাই মেশিন ও চেক বিতরণ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হোসেন, পিপিএম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ কাউসার আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, সাংবাদিক আবুল হোসেন সরদার, জেলা মহিলা সংস্থার প্রতিনিধি পরিমল চন্দ্র অধিকারী, জেলা ব্র্যাক প্রতিনিধি সমির কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল।