চীফ জডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শরীয়তপুর কর্তক শনিবার (৮ মার্চ-২০২৫) সকাল থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের এজলামে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবুল বাশার মিঞা। অনুষ্ঠানে শরীয়তপুর জুডিসিয়াল ম্যাজস্ট্রেসিতে কর্মরত সকল ম্যাজিস্ট্রেটগণের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন র্যাব এর কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মরি মনির হোসেন, শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান, শরীয়তপুর পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: হাবিবুর রহমান, শরীয়তপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা: শাহ আলম সিদ্দিকি, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুহা: কামরুল হাসান, বিজ্ঞ পিপি মনিরুজ্জামান (দিপু), শরীয়তপুর জেলা সুপার সহ পুলিশের সকল বিভাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরীয়তপুর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেস মো: আবুল বাশার মিঞা। তিনি সকল মানুষের আইনের আশ্রয় লাভ এবং ন্যায় বিচার প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি এবং পুলিশ বিভাগের সমন্বিত এবঙ কার্যকরি আইনানুগ ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন। অত:পর দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর ১৬১ ধারায় জবানবন্দি লিপিবদ্ধকরণ, ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের উদ্দেশ্যে আসামী প্রেরণ, প্লি অব এলিবাই, খসড়া মানচিত্র ও সূচিপত্র প্রস্তুতকরণ ঈরৎপঁসংঃধহঃরধষ ঊারফবহপব ্ গড়ঃরাব বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ। এরপর উন্মুক্ত আলোচনা পর্বে পুলিশের বিভিন্ন বিভাগ ও থানার ভাপ্রাপ্ত কর্মকর্তাগণ আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ তদন্তের ক্ষেত্রে বিদ্যমান সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করে তাদের বক্তব্য প্রদান করেন। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় উপস্থিত উঙ্খাপিত সমস্যা নিরসনে করনীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, র্যার এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার, মীর মনির হোসেন, শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান, শরীয়তপুর পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: হাবিবুর রহমান, শরীয়তপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা: শাহ আলম সিদ্দিকি, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতিরি সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কামরুল হাসান, বিজ্ঞ পিপি মনিরুজ্জামান দিপু ও শরীয়তপুর জেল সুপার। পরিশেষে শরীয়তপুর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবুল বাশার মিঞা সমাপনী বক্তব্যেও মাধ্যমে কনফারেন্স এর সমাপ্তি ঘোষণা করেন।