Monday, 26th October, 2026

পাপরাইলে জামায়াতের ইফতার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল শাখার বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) পাপরাইল মোহাম্মদীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক হুংকার সম্পাদক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও শরীয়তপুর জেলার নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ ও শূরা সদস্য মাওলানা ওবায়েদুল হক। ভেদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মনোয়ার হোসেন, নায়েবে আমীর সেকান্দার আলী মুন্সী, ছয়গাঁও ইউনিয়ন সভাপতি মোঃ মকবুল হোসেন দপ্তরী। বক্তব্য রাখেন আমিনুল ইসলাম সোহাগ, মোঃ জসিম উদ্দীন, শাহিন সরদার প্রমূখ।