Monday, 26th October, 2026

নিরাপদ ঈদযাত্রায় ইয়ামাহা এসিআই মটরস এর রেভ অন দ্যা গো ক্যাম্পেইন

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সাতটি গুরুত্বপূর্ণ হাইওয়েতে বাইকারদের জন্য বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ইয়ামাহা এসিআই মটরস লি:। রেভ অন দ্যা গো নামের এই ক্যাম্পেইনের আওতায় বাইকাররা পাচ্চর-মাদারীপুরসহ বিভিন্ন পয়েন্টে প্রয়োজনীয় সার্ভিস ও সহায়তা পাবেন।
২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান এই ক্যাম্পে যেকোনো ব্র্যান্ডের বাইকার সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন সার্ভিস নিতে পারবেন। এতে থাকছে ইঞ্জিন অয়েল পরিবর্তন, ড্রাইভ চেইন অ্যাডজাস্টমেন্ট, ব্রেক, আরপিএম, কুলেন্ট, থ্রটল ও ইলেকট্রনিক অপারেশন চেক করার সুবিধা। এছাড়া স্পেয়ার পার্টস ও ইয়ামালুবে-এর উপর ১০% ক্যাশব্যাক সুবিধাও থাকছে। ঈদযাত্রা আরও নিরাপদ করতে যেকোনো সমস্যায় বাইকারদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইয়ামাহা এসিআই মটরস।
এ সময় উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ লিমিটেড-এর জোনাল ম্যানেজার জাহিদ হোসেন, সার্ভিস ইঞ্জিনিয়ার নাহিদ ইবনে হোসেন ও মাহমুদুল হাসান।
এ সময় আয়োজকরা জানান, ঈদে বিপুল সংখ্যক মানুষ হাইওয়েতে যাতায়াত করে, যেখানে বাইকারদের জন্য ঝুঁকি বেশি থাকে। তাই ইয়ামাহা এসিআই মটরস বাইকারদের নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ইয়ামাহার সাথে ঈদের যাত্রা হোক নিরাপদ ও নিশ্চিন্ত। ” তারা আরও বলেন, দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে বাইকারদের বিভিন্ন ধরনের যান্ত্রিক সমস্যায় পড়তে হয়। তাই এ ধরনের সার্ভিস ক্যাম্প তাদের সফরকে আরও সহজ ও আরামদায়ক করবে। বাইকারদের নিরাপত্তা নিশ্চিত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
ঈদযাত্রায় যেকোনো সমস্যায় বাইকারদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইয়ামাহা এসিআই মটরস।