Monday, 26th October, 2026

শরীয়তপুরে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যার সভাপতিত্বে ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নামুল হক বাদলের (ভিপি বাদল) সঞ্চালনায় সোমবার (২ জুন) শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাবেক সভাপতি রাজিয়া সুলতানা রাণী, জেলা কৃষক দলের সভাপতি বিএম হারুন অর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা, গোসাইরহাট উপজেলা বিএনপির আহবায়ক সিদ্দিক খান, সদস্য আক্তার হোসেন নান্টু খান, দেলোয়ার হোসেন শিকারী, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সদস্য আবুল হাসেম রাড়ী, কামরুল হাসান ভুট্টু মজুমদার, বিএম মোস্তাফিজ মোস্তফা, আসলাম মাঝি, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. শাহাদাত হোসেন, সদস্য শ্যামল বেপারী, মজিদ মাদবর, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার, সাধারণ সম্পাদক মাহাবুব আলম টিটু আকন, জাজিরা পৌর বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝি, যুবদল নেতা রাহুল, সুমন খান, খোকন মোল্লা, সেলিম বেপারী, মোফাজ্জল মোল্লা, শাহাদাত হোসেন, ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ।
আলোচনা সভা থেকে বর্তমান সরকার প্রধানকে উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তাহলেই দেশে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে এবং উন্নয়নের ধারা তরান্মিত হবে।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম রুহের মাগফেরাত কামনা সহ তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।