বরিশাল-কুয়াকাটা মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাহিদ তালুকদার (২৯) নামে এক যুবক। রোববার সকাল ৮টা ৩০ মিনিটে কুয়াকাটা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ তালুকদার মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডেও বাসিন্দা এবং আনোয়ার তালুকদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি ফেরার পথে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়।
এ সময় তার সঙ্গে থাকা বেলায়েত হোসেন (২২) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বেলায়েত দ্বিতীয়খণ্ড ইউনিয়নের আলি মাদবরের ছেলে।
পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে এবং তদন্ত চলছে।