Monday, 26th October, 2026

শরীয়তপুরে ব্র্যাকের পরিছন্নতা কর্মসূচি ক্লিনিং ক্যাম্পেইন

শরীয়তপুর পৌরসভার বিভিন্ন স্থানে ব্র্যাক, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প শরীয়তপুর কর্তৃক আয়োজিত ক্লিনিং ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২৩ জুন) পালং উত্তর বাজার মসজিদের সামনে উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত ক্লিনিং ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বিপ্লব, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, ব্র্যাক এর শরীয়তপুর জেলা সমন্বয়ক সমীর কুন্ডু, ব্র্যাক জলবায়ুর পরিবর্তন ও স্বাস্থ্য অফিসার সাখাওয়াত হোসেন।
ক্যাম্পেইনে ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস, দূরীকরণ ও পৌরসভার বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিছন্নতা অভিযান চালানো হয়। মাইকিং এর মাধ্যমে সচেতনতা মূলক বার্তা প্রচার করা হয়। ক্যাম্পেইনে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি কমিউনিটি জনগণের মধ্যে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। ডেঙ্গু প্রবণ এলাকার কমেন্টের রাস্তা, বাড়ির চারপাশ, পরিষ্কার পানি বা বৃষ্টির পানি জমে থাকে এমন পাত্র, অবরুদ্ধ ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।