প্রোগ্রাম অন এগ্রিকালচার রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেম অনুষ্ঠান ও দিনব্যাপি জাতীয় ফল মেলা নড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে ।
নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরএর আয়োজনে নড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে সোমবার (৩০ জুন) দুপুরে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম, নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ চৌধুরী। অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস এ নড়িয়া উপজেলার ৬৯ জন কৃষকসহ সার-বীজ ব্যবসায়ী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গণমাধ্যমের কর্মী ও সুধীজন মিলে ১০০ জন অংশ নেন।
পরে দিন ব্যাপি উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে জতীয় ফল মেলায় দেশীয় নানা জাতের ফল প্রদর্শন করে পুষ্টি গুন কৃষকের কাছে তুলে ধরা হয়।